Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

Taslima TanishabyTaslima Tanisha
৮:১১ pm ১১, নভেম্বর ২০২৫
in Top Lead News, জাতীয়
A A
0

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বাসে আগুন লাগানো বা বোমা বিস্ফোরণে জড়িত কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। তিনি আশ্বস্ত করে বলেন, এতে ভয়ের কোনো কারণ নেই এবং আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা মহানগরের সাম্প্রতিক অপরাধমূলক কর্মকাণ্ড, যেমন বাসে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ বা আকস্মিক বিশৃঙ্খল মিছিল প্রতিরোধে পুলিশ ও গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে। দেশের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, দুর্বৃত্তরা পরিবহন জ্বালানি ব্যবহার করতে পারে এমন আশঙ্কায় সাময়িকভাবে রাস্তার পাশে জ্বালানি বিক্রি বন্ধ রাখা হবে। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং অপরাধীদের ধরতে জনসাধারণ, গণমাধ্যম ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেছেন।

নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী ১ লাখ ৫০ হাজার পুলিশ সদস্য, ৫ লাখ ৫০ হাজার আনসার সদস্য এবং প্রায় ১ লাখ সেনাবাহিনীর সদস্য মোতায়েন থাকবে। সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করা অপরাধীদের প্রতিরোধে বিজিবি বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম