Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইসরায়েলের প্রতি সমর্থন ত্যাগ না করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা নয়: খামেনি

Taslima TanishabyTaslima Tanisha
৮:০৯ pm ০৩, নভেম্বর ২০২৫
in Lead News, বিশ্ব
A A
0

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি স্পষ্টভাবে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সমর্থন করা বন্ধ না করে, তবে তেহরান তাদের সঙ্গে কোনো ধরনের সহযোগিতা বিবেচনা করবে না।

সোমবার (৩ নভেম্বর) রাজধানী তেহরানে শিক্ষার্থীদের এক সমাবেশে তিনি বলেন, “যদি তারা জায়নবাদী শাসনের প্রতি সমর্থন সম্পূর্ণরূপে ত্যাগ করে, এখান থেকে সামরিক ঘাঁটি সরিয়ে নেয় এবং এই অঞ্চলে হস্তক্ষেপ বন্ধ করে, তাহলে কেবল তখনই সহযোগিতা বিবেচনা করা যেতে পারে।”

এই বক্তব্য দেন ১৯৭৯ সালে মার্কিন দূতাবাস দখলের বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে।

খামেনি আরও বলেন, “যদি একটি দেশ শক্তিশালী হয় এবং শত্রু বুঝতে পারে যে এই শক্তির মুখোমুখি হওয়া লাভজনক নয় বরং ক্ষতিকর, তাহলে দেশ অনাক্রম্যতা অর্জন করে।”

২০১৮ সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে পারমাণবিক চুক্তি থেকে সরে যাওয়ার পর ইরানের ওপর আবারও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরবর্তীতে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিও একই পদক্ষেপ নেয়।

এর আগে রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আল জাজিরাকে বলেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত—তবে আলোচনার বিষয় হবে কেবল পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র কর্মসূচি নয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম