Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ময়মনসিংহে চাঁদাবাজ চক্রের ২ সদস্য গ্রেফতার

Bangla FMbyBangla FM
৪:০২ pm ২১, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে চিহ্নিত দুই চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) ভোরে কোতোয়ালী মডেল থানার বাঘমারা ও মাসকান্দা এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— রাজিব আহাম্মেদ ওরফে বাবু মিয়া (৩০) এবং হৃদয় ওরফে সাকিব (২৮)। উভয়ের বাড়ি ময়মনসিংহ শহরের কোতোয়ালী থানাধীন এলাকায়। তারা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিলেন।

অভিযানটি পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক (এসআই) রাজীব তালুকদার এবং সঙ্গীয় পুলিশ ফোর্স।

জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর দিকনির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আব্দুল আল মামুনের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া, চাঁদাবাজ চক্রে জড়িত অন্যান্যদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এছাড়া চলমান অভিযানে আরও ৯ জন ডাকাত, ১৬ জন মাদক ব্যবসায়ী, ১৫ জন ছিনতাইকারী, ৫ জন চোরসহ মোট ৪৭ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৪০ কেজি লুণ্ঠিত তামার তার, ২টি অটোরিকশা, ১টি মিশুক, ১২৬৫ পিস ইয়াবা, ১০.৫ কেজি গাঁজা, ১৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ২৭ গ্রাম হেরোইন।

জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, ময়মনসিংহে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়মিতভাবে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম