Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সবাইকে নিয়ে কাজ করার আশ্বাস নবনির্বাচিত ভিপি-জিএসের

Taslima TanishabyTaslima Tanisha
১:২৮ pm ১৭, অক্টোবর ২০২৫
in Semi Lead News, ক্যাম্পাস
A A
0

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ এবং জিএস সালাহউদ্দিন আম্মার সবাইকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তারা জানিয়েছেন, পরাজিত প্রার্থীদেরও পরামর্শ নেওয়া হবে।

শুক্রবার সকালে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে নির্বাচনের ফল ঘোষণার পর তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন।

নবনির্বাচিত ভিপি জাহিদ বলেন,

“যারা বিজয়ী হয়েছেন, তারা নিজ ধর্ম অনুযায়ী উদযাপন করুন। নির্বাচনে জয়-পরাজয় স্বাভাবিক। আমরা সবাই মিলে ক্যাম্পাসকে গড়ে তুলব।”

নবনির্বাচিত জিএস আম্মার বলেন,

“শিক্ষার্থীরা আমাকে নির্বাচিত করেছে, এজন্য তাদের কাছে কৃতজ্ঞ। দীর্ঘদিন ধরে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার নিয়ে লড়াই করেছেন, তাদেরও কৃতজ্ঞতা জানাই। আমাদের ক্যাম্পাসে কোনো শত্রু নেই; সবাইকে নিয়ে স্বপ্নের ক্যাম্পাস গড়ব।”

তিনি তার বিজয় উৎসর্গ করেছেন ‘আধিপত্যবিরোধী’ আন্দোলনে থাকা সকলকে, ফিলিস্তিনের নির্যাতিতদের পাশাপাশি নিজের বাবা-মাতাকেও।

এই নির্বাচনে ইসলামী ছাত্রশিবির ভিপি, এজিএসসহ ২০টি পদে জয় লাভ করেছে। বাকি তিনটি পদে কেবল ক্রীড়া সম্পাদক পদে জয় পেয়েছেন ছাত্রদলের নার্গিস খাতুন। জিএস নির্বাচিত হয়েছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার, আর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ তোফা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম