Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

২০২৬ বিশ্বকাপে নতুন নিয়মে থাকছে প্রত্যেক অর্ধে পানি পানের বিরতি

Taslima TanishabyTaslima Tanisha
১:৫৮ pm ০৯, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, খেলাধুলা
A A
0

আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। উচ্চ তাপমাত্রা এবং গরম আবহাওয়ার কারণে খেলোয়াড়দের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিয়ে ফিফা নতুন একটি নিয়ম চালু করার ঘোষণা দিয়েছে।

২০২৬ বিশ্বকাপের প্রতিটি ম্যাচে প্রতিটি অর্ধে ২২ মিনিটের মাথায় তিন মিনিটের ‘হাইড্রেশন ব্রেক’ (পানি পানের বিরতি) রাখা হবে। এই বিরতি কার্যত প্রতিটি ম্যাচকে চার ভাগে ভাগ করবে। নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালীন আবহাওয়া বা মাঠের পরিস্থিতি যাই হোক না কেন এই বিরতি পালন করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার সময় কোচ এবং সম্প্রচারকদের পরামর্শ নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রধান টুর্নামেন্ট কর্মকর্তা মানলো জুবিরিয়া বলেন, “প্রত্যেকটি ম্যাচের জন্য, ম্যাচ যেখানেই খেলা হোক না কেন—ছাদ থাকুক বা না থাকুক, তাপমাত্রা যাই হোক না কেন—প্রতি অর্ধে তিন মিনিটের হাইড্রেশন বিরতি থাকবে।”

ফিফা জানিয়েছে, চলতি বছর ক্লাব বিশ্বকাপসহ কিছু টুর্নামেন্টে ইতিমধ্যেই এই ধরনের বিরতি রাখা হয়েছে। তবে সেগুলো শুধুমাত্র তাপমাত্রার তীব্রতার ভিত্তিতে দেওয়া হয়েছিল। উদাহরণস্বরূপ, ক্লাব বিশ্বকাপের কিছু ম্যাচে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস হলে এই বিরতি প্রযোজ্য হয়েছিল।

ফুটবল খেলোয়াড়রাও নতুন নিয়মের প্রয়োজনীয়তা নিয়ে মত দিয়েছেন। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচ খেলা বেনফিকা ফরোয়ার্ড আন্দ্রেস শেলডারাপ বলেন, “এত গরমে খেলায় সত্যিই অসুবিধা হয়। এত তাপের মধ্যে খেলাটা স্বাস্থ্যকর নয়, কিন্তু শেষ পর্যন্ত খেলা চালাতে হয়েছে।” চেলসির এনজো ফের্নান্দেজ যোগ করেছেন, “একদিন মাথা ঝিমঝিম করছিল, শুয়ে পড়েছিলাম। এত তাপে খেলা খুবই বিপজ্জনক।”

২০২৬ বিশ্বকাপের খেলা আগামী ১১ জুন শুরু হবে। ইতোমধ্যে পূর্ণাঙ্গ ম্যাচ সূচি ঘোষণা করা হয়েছে এবং নতুন হাইড্রেশন বিরতি নিয়ম মাঠে কার্যকর করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম