Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি গঠন

Nuri JahanbyNuri Jahan
৬:০৭ pm ২২, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

আব্দুস সালাম মোল্লা, স্টাফ রিপোর্টার :

ফরিদপুর জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য গঠিত এই কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

নবগঠিত কমিটিতে জেলা আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন কাজী রিয়াজুল ইসলাম (রিয়াজ)। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন এনামুল চৌধুরী। সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন আনিসুর রহমান সজল এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাজ্জাদ হোসেন।

এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের নিয়ে মোট ২১৮ সদস্যের সমন্বয়ে এই জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফরিদপুর জেলা কমিটির অনুমোদনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

কমিটি অনুমোদনের প্রতিক্রিয়ায় নবনির্বাচিত জেলা আহ্বায়ক কাজী রিয়াজুল ইসলাম (রিয়াজ) বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি ঐতিহাসিক ও আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠা প্ল্যাটফর্ম। অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে এই আন্দোলনের সৃষ্টি হয়েছে। তাই এই প্ল্যাটফর্মের প্রতি আমাদের দায়বদ্ধতা অনেক বেশি।”

তিনি আরও বলেন, “নবগঠিত কমিটির প্রত্যেক সদস্য ইনশাআল্লাহ সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি বৈষম্যহীন ও সুন্দর বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাবে।”

স্থানীয় রাজনৈতিক ও ছাত্র সমাজে নতুন এই কমিটি ঘিরে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ ও প্রত্যাশার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম