রাঙ্গুনিয়া উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে।
সম্প্রতি উপজেলার ঘাটচেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিলে সমিতির সাবেক সভাপতি প্রদীপ কুমার নন্দীর সভাপতিত্বে এবং সাবেক সিনিয়র সভাপতি রনজিত দত্তের সঞ্চালনায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষ ভোটে রনজিত দত্ত সভাপতি, মুহাম্মদ আলী হোসাইন সাধারণ সম্পাদক এবং পলাশ বড়ুয়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে আরও দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সিনিয়র সহ সভাপতি (পুরুষ): দিপন বৈষ্ণব
সিনিয়র সহ সভাপতি (মহিলা): বেগম ফাতেমা নাছরিন নূর
সহ সভাপতি: সুমন সেন, রঞ্জন কুমার বড়ুয়া, সত্য পদ দে, খালেদা বেগম, শায়লা শরমিন
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: কাজল বিন্দু বনিক, পম্পী দেবী
যুগ্ম সাধারণ সম্পাদক: শংকর দাশ, সীমা সাহা
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: রুম্পা বড়ুয়া
দপ্তর সম্পাদক: পলাস কুমার চৌধুরী
সহ দপ্তর সম্পাদক: ঝুনু মুৎসুদ্দি
অর্থ সম্পাদক: দীপন দেওয়ানজি
সহ অর্থ সম্পাদক: রুমা বল
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: সোমা দাশ
মিডিয়া ও প্রচার সম্পাদক: সুপ্রিয়া সাহা
সহ মিডিয়া সম্পাদক: জয়া দাশ
মহিলা বিষয়ক সম্পাদক: বিপ্লবী চৌধুরী
সহ মহিলা বিষয়ক সম্পাদক: রেহেনা আকতার
কো-অপ্ট সদস্য: কাজী আহসান উদ্দীন, রেশমা আকতার, ফাতেমা বেগম, মালেকা বেগম প্রমুখ।
সভাশেষে সভাপতি রনজিত দত্ত বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দশম গ্রেড মামলার পূর্ণাঙ্গ রায় বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখা হবে।

