দক্ষিণী নায়িকা রাশমিকা মান্দানা সম্প্রতি প্রেমিক অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বাগদান সেরে আলোচনায় এসেছেন। এসময় নেটিজেনদের নজর কাড়েছে তার হাতের আংটি, যা নিয়ে ভক্তদের মধ্যে জোর গুঞ্জন চলছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রাশমিকা ইনস্টাগ্রামে নিজের পোষা কুকুরের সঙ্গে খেলার একটি রিল ভিডিও শেয়ার করেন। ভিডিওতে ভক্তরা মূলত লক্ষ্য করেছেন তার চকচকে আংটিটি, যা ধারণা করা হচ্ছে তার বাগদানের আংটি। তবে আনুষ্ঠানিকভাবে রাশমিকা বা বিজয়ের পক্ষ থেকে কোনো স্বীকারোক্তি এখনও আসেনি।
নেটিজেনদের মধ্যে আংটিটি নিয়ে কৌতূহল ও আলোচনা এখন তুঙ্গে।

