Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুড়িগ্রামে এনসিপির ৩৬ দিনের জুলাই জাগরণ কর্মসূচি

Bangla FM OnlinebyBangla FM Online
৮:১০ pm ০১, জুলাই ২০২৬
in Semi Lead News, জাতীয় নাগরিক পার্টি
A A
0
কুড়িগ্রামে এনসিপির ৩৬ দিনের জুলাই জাগরণ কর্মসূচি

কুড়িগ্রামে এনসিপির ৩৬ দিনের জুলাই জাগরণ কর্মসূচি

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩৬ দিনের দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন কুড়িগ্রাম জেলা এনসিপি।

বুধবার (১ জুলাই) বিকাল ৪টায় কুড়িগ্রাম কলেজ মোড়স্থ জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া।

এসময় তিনি বলেন, ২৪ এর জুলাইয়ে আত্মদানকারী শহীদ ও আহত যোদ্ধাদের স্মৃতি বিজড়িত ছাত্র-জনতার এই মহান অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিদায়ের এই ইতিহাসকে জাতির কাছে স্মরণীয় রাখতে আমাদের ৩৬ দিনের দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির আজ প্রথম দিন। আমরা আমাদের এই মহান আন্দোলনকে জাতির সামনে তুলে ধরতে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে যে পদক্ষেপ হাতে নিয়েছি তা নিঃসন্দেহে সকল জুলাই আন্দোলনকারী ছাত্র-জনতার হৃদয়ে প্রেরণা যোগাবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু, নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, শ্রমিক শক্তির আহ্বায়ক মজনু মিয়া, স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক তাজুল ইসলাম, সদর উপজেলা আহ্বায়ক শাহজাহান আলী সুমন, পৌর আহ্বায়ক আরিফুজ্জামান সাগর, রাজারহাট উপজেলা আহ্বায়ক এ্যাডভোকেট সাজ্জাদুল ইসলাম সাগর প্রমুখ। কর্মসূচিতে এনসিপি ও এর অঙ্গসংগঠনের ৩ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tags: কুড়িগ্রামে এনসিপির ৩৬ দিনের জুলাই জাগরণ কর্মসূচি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম