Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শাপলা প্রতীক পাবে না এনসিপি: ইসি সচিব

Taslima TanishabyTaslima Tanisha
৫:২৪ pm ১৪, অক্টোবর ২০২৫
in Top Lead News, জাতীয়
A A
0

নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচনের বিধিমালায় ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সরাসরি এটি বরাদ্দ দেওয়া সম্ভব নয়। ১৯ অক্টোবরের মধ্যে যদি এনসিপি প্রতীকের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেয়, কমিশন নিজেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, এনসিপি শাপলা প্রতীক চেয়ে অনড় অবস্থান নিয়েছে এবং এই বিষয়ে তারা একাধিকবার কমিশনের সঙ্গে বৈঠক ও চিঠি পাঠিয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশন এনসিপিসহ দুটি দলকে নিবন্ধনের সিদ্ধান্ত দিয়েছে। এই দুই দলের প্রতীকসহ বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া চলছে।

নির্বাচন কমিশন ৩০ সেপ্টেম্বর এনসিপিকে তফসিলে থাকা ৫০টি প্রতিক থেকে ৭ অক্টোবরের মধ্যে পছন্দ জানাতে চিঠি দিয়েছিল। তবে নির্ধারিত সময়ে এনসিপি প্রতীকের পছন্দ না জানিয়ে বিধি সংশোধন করে শাপলা বরাদ্দের দাবি জানায়। কমিশন এখনও শাপলা প্রতীক বরাদ্দ না দেওয়ার অবস্থানে অনড়।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, “শাপলা প্রতীক তালিকায় নেই, তাই এটি দেওয়া সম্ভব হয়নি। আমাদের নীতি অনুযায়ী তালিকায় নতুন প্রতীক অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই।”

এনসিপি ইতিমধ্যে জানিয়েছে, শাপলা ছাড়া তারা নিবন্ধন গ্রহণ করবে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, শাপলার বাইরে অন্য প্রতীক বরাদ্দ দিলে রাজনৈতিক অঙ্গনে অস্থিতিশীলতা হতে পারে কি না তা সময়ের বিষয়।

প্রতীক বরাদ্দের নীতিমালা:
১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনের সময় বিচারপতি আব্দুর রউফ কমিশন প্রতীক বরাদ্দের জন্য পাঁচটি নীতি নির্ধারণ করেছিলেন:

  • ১৯৭৯ এবং পরবর্তী সংসদ নির্বাচনে রাজনৈতিক দলদের বরাদ্দকৃত প্রতীক যথাসম্ভব বজায় থাকবে।

  • রাজনৈতিক দলের বর্তমান ও অতীত সদস্য সংখ্যা, পূর্ববর্তী নির্বাচনে অংশগ্রহণ ও ফলাফল বিবেচনায় রাখা হবে।

  • বিশেষ প্রতীকের জন্য আবেদন করা দলকে সেই প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

  • একাধিক দল একই প্রতীক চাইলে সমঝোতার চেষ্টা; ব্যর্থ হলে কমিশন স্বতন্ত্র পদ্ধতিতে বরাদ্দ দেবে, প্রয়োজনে লটারি করা হবে।

  • একাধিক পছন্দ থাকলে, কমিশন যতটা সম্ভব দলের পছন্দ বিবেচনায় রাখবে।

Tags: এনসিপিনির্বাচন কমিশনশাপলা প্রতীক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম