Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কৃষকের স্বার্থে ৭ দফা দাবিতে এনসিপির স্মারকলিপি প্রদান

Nuri JahanbyNuri Jahan
৬:২৪ pm ২০, অক্টোবর ২০২৫
in সারাদেশ
A A
0

মো. সোহেল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধি:

সার সংকট নিরসন, সিন্ডিকেট বন্ধ এবং কৃষকের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিতসহ ৭ দফা দাবিতে কৃষি মন্ত্রণালয়ের উদ্দেশ্যে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হক সুমন-এর নিকট স্মারকলিপি হস্তান্তর করেন দলীয় নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়, ঠাকুরগাঁও জেলায় আবাদযোগ্য জমির পরিমাণ দেড় লাখ হেক্টরেরও বেশি। কিন্তু কৃষকদের চাহিদার তুলনায় সরকার নির্ধারিত সার বরাদ্দ এক-চতুর্থাংশেরও কম। এর ফলে কৃষকরা বাধ্য হচ্ছেন সিন্ডিকেটের কাছ থেকে অতিরিক্ত দামে সার কিনতে।

এনসিপি স্মারকলিপিতে পর্যাপ্ত সার বরাদ্দ, বণ্টন তদারকি জোরদার, কালোবাজারি রোধ এবং কৃষকদের ক্ষতিপূরণে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ঠাকুরগাঁও-৩ আসনের প্রার্থী গোলাম মর্তুজা সলিম বলেন, “আমরা সরকারের কাছে দাবি জানাই—সার সরবরাহে সিন্ডিকেট বন্ধ করতে হবে এবং কৃষক নির্ধারিত দামে চাহিদা অনুযায়ী সার পেতে সক্ষম হবে। ঠাকুরগাঁও কৃষিনির্ভর জেলা, তাই সার সংকট নিরসনে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া জরুরি।

দলটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, কৃষকের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা হলে দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি অর্থনীতি আরও শক্তিশালী হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম