Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক

Taslima TanishabyTaslima Tanisha
৫:৫৩ pm ২২, অক্টোবর ২০২৫
in Top Lead News, জাতীয়
A A
0

নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল যমুনায় পৌঁছেছে। বুধবার (২২ অক্টোবর) বিকেল ৫টায় এনসিপির প্রতিনিধি দল সেখানে পৌঁছে বৈঠকে অংশ নেয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এনসিপির সঙ্গে বৈঠকের পর সন্ধ্যা ৬টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে মঙ্গলবার যমুনায় বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়। সেই বৈঠকের পর প্রেস উইং জানায়, বুধবার জামায়াতের সঙ্গে বৈঠক হবে। পরে আজ সকালে পাঠানো সংশোধিত বার্তায় জানানো হয়, বিকেল সোয়া ৫টায় এনসিপির সঙ্গে এবং সন্ধ্যা ৬টায় জামায়াতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল যমুনায় যোগ দেবে। তারা চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন।

এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে।

১৭ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের পর তার বাস্তবায়ন নিয়ে বিভিন্ন দলের ভিন্ন অবস্থান স্পষ্ট হওয়ায় প্রধান উপদেষ্টা সংলাপের এই উদ্যোগ নিয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম