Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জামালপুরে জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

Nuri JahanbyNuri Jahan
১২:৫২ pm ১৫, জানুয়ারী ২০২৬
in খেলাধুলা
A A
0

এম.শাহীন আল আমীন, জেলা প্রতিনিধি :

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা, জামালপুরের সার্বিক সহযোগিতায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে । ১৫ জানুয়ারি বৃহস্পতিবার সকালে জামালপুর জেলা স্টেডিয়ামে মানিকগঞ্জ ও নরসিংদী দলের মধ্যকার ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী । বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ক্রিকেট আমাদের দেশের জন্য একটি বড় গর্ব ও অর্জন। তোমাদের প্রত্যেকেরই নিশ্চয় জাতীয় দলে খেলার স্বপ্ন রয়েছে। সেই স্বপ্নকে সামনে রেখেই তোমরা খেলাধুলায় অংশগ্রহণ করছো এবং নিজেদের প্রস্তুত করছো। খেলাধুলায় অবশ্যই স্পোর্টসম্যানশিপ বজায় রাখতে হবে এবং শিখতে হবে শৃঙ্খলা ও সহনশীলতা। খেলায় জয়-পরাজয়ের উত্তেজনা থাকবে এটাই স্বাভাবিক। তিনি আরও বলেন,আশা করি এখানে সুন্দর ও উপভোগ্য খেলা হবে। তোমাদের মধ্য থেকে কেউ কেউ ভবিষ্যতে জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করবে। তখন তোমাদের খেলতে দেখার স্মৃতি আমাদের জন্যও আনন্দের হবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আশা করছি, দুই দলের মধ্যে একটি চমৎকার ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করতে পারবো। তিনি আরও বলেন, ভালো খেলার চেষ্টা করতে হবে। সবাই জাতীয় দলে বা বড় বড় ক্লাবে খেলবেন। যদি নাও খেলতে পারেন জীবনের কোনো এক সময়ে আপনি বলতে পারবেন আপনি একজন খেলোয়াড় ছিলেন। পরিচয়টি সবাই গর্বের সঙ্গে স্মরণ করবে। এগুলো জীবনের সুন্দর স্মৃতি হয়ে থাকবে। জামালপুর একটি অতিথিপরায়ণ জেলা এবং এখানে খেলাধুলার জন্য একটি সুন্দর পরিবেশ রয়েছে।

এসময় জেলা ক্রীড়া সংস্থার সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, উভয় দলের কোচবৃন্দ এবং খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম