সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
বাউফলে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ১ নভেম্বর,২০২৫ খ্রীঃ (শনিবার) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন মধ্য দিয়ে দিবস পালনের কর্মসূচী শুরু হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার জনাব আমিনুল ইসলাম নেতৃত্ব র্যালি বের হয়।
উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে আয়োজিত আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন, বাউফল উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: আমিনুল ইসলাম। সমবায় অধিদপ্তর অফিসার মো: ইকবাল হোসেন পরিচালনায় ‘‘সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়’’ প্রতিপাদ্য নিয়ে সভায় বক্তব্য রাখেন, উপজেলা ইউসিসি চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম। সমবায় ক্রেডিট ইউনিয়ন প্রতিনিধি মো: করিম প্যাদা, মো: মহি উদ্দিন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার ফেরদৌস মো: হানিফ।

