Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তারেক রহমানের আসনে বহুমাত্রিক নাসিমের মনোনয়ন বৈধ ঘোষণা

Nuri JahanbyNuri Jahan
৪:৩৮ pm ১৪, জানুয়ারী ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

বেশ কয়েক বছর রাজনীতিতে ছিলেন নীরব। হঠাত করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হবেন কামরুল হাসান নাসিম, নিজ থেকে তা জানালেও তাঁর মনোনয়ন বাতিল হয়ে যায়। হলফনামায় স্বাক্ষর না থাকার জটিলতায় আটকে পড়লেও বুধবার বিকেলে আপিল ট্রাইব্যুনাল তাঁর মনোনয়নটি বৈধ বলে ঘোষণা করেছে। ফলশ্রুতিতে ঢাকা-১৭ আসনটি এখন তুমুল আলোচনা ও কৌতূহলের মধ্যে পড়ে যাচ্ছে বলে অনুমিত হয়। কারণ, এই আসন থেকেই নির্বাচন করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

উল্লেখ্য, কামরুল হাসান নাসিম রাজনীতিতে নানা কারণে আলোচনায় এসেছেন বারবার। রাজনৈতিক জীবনের শুরুতে ছিলেন বিএনপির সাথেই। কিন্তু ২০০৬ সাল থেকে তিনি নিষ্ক্রিয় হয়ে যান। অতঃপর, তিনি ২০০৯ সালে ‘গড়বো বাংলাদেশ’ নামে একটি সংগঠনের স্থপতি ও মুখপাত্র হিসাবে হাজির হয়ে দেশব্যাপি আলোচনায় আসেন। কিন্তু ২০১৩ সালের পর প্রায় দেড় বছর নির্বাসিত জীবন পার করার পর বিএনপি পুনর্গঠন চেয়ে ২০১৫ সালে নতুন করে আলোচনায় আসেন।

মনোনয়ন বৈধ হওয়ার পর নাসিম জানালেন যে, “তিনি বাংলাদেশ পুনর্গঠন ও আগামী দিনের রাজনীতির জন্য সাধারণ ভুমিকা পালন করতে চান এবং একই সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে বুদ্ধিবৃত্তিক রাজনীতির প্রতিনিধি হিসাবে লক্ষ্য পূরণ করতে চান।

এদিকে ঢাকার অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান, বনানী, বারিধারা ও ক্যান্টনমেন্ট নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত। এই আসনে (ঢাকা-১৭) কাঁঠাল প্রতীকে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপির ডা. মতিন অংশ) প্রার্থী হয়েছেন কামরুল হাসান নাসিম।

সূত্রমতে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামী নেতা ডা. এসএম খালিদুজ্জামান প্রার্থী হিসাবে ধাকা-১৭ আসনে এতদিন আলোচনায় থাকলেও বহুমাত্রিক নাসিমের নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে উত্তাপ বাড়বে বলে মনে করছে এই অঞ্চলের বাসিন্দারা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম