Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে নাসের রহমানের গণসংযোগ

Tanazzina TaniabyTanazzina Tania
১১:৪৪ pm ১৪, নভেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমান শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন হাট-বাজারে গণসংযোগ করেছেন। পথচারী, দোকানদার ও স্থানীয় বাসিন্দাদের হাতে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দিয়ে তিনি ধানের শীষ প্রতীকে ভোট চান।
গণসংযোগের শুরু থেকেই বিভিন্ন বাজারে উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা যায়। নাসের রহমান স্থানীয়দের সঙ্গে কথা বলেন,তাদের খোঁজখবর নেন এবং এলাকার সামগ্রিক উন্নয়নচিত্র তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, মৌলভীবাজার দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চনার শিকার। নির্বাচিত হলে অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা-সব খাতেই দৃশ্যমান পরিবর্তন আনার প্রতিশ্রুতি দেন তিনি।
ধানের শীষে সমর্থন চেয়ে নাসের রহমান বলেন, “বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীককে বিজয়ী করা মানেই উন্নয়নকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।”
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপচারিতায় তিনি আরও উল্লেখ করেন,বহুদিন ধরে স্থবির থাকা উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়াকেই তিনি অগ্রাধিকার দেবেন।
গণসংযোগকে কেন্দ্র করে বিভিন্ন বাজারে জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়। অনেকেই থেমে তার সঙ্গে কথা বলেন এবং এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
এ সময় নাসের রহমানের সঙ্গে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মুকিত,বকসী মিসবাউর রহমান, মো. ফখরুল ইসলাম,বিএনপির সাবেক সহসভাপতি বদরুল আলম,সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু,সাধারণ সম্পাদক মারুফ আহমেদ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউর রহমান সফি, সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম