Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক সিইসি নূরুল হুদার ৪ দিনের রিমান্ড মঞ্জুর

Bangla FMbyBangla FM
১:০১ pm ২৭, জুন ২০২৫
in জাতীয়
A A
0

স্টাফ রিপোর্ট, ঢাকা:

রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২৭ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদের আদালত এই আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম সজিব রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন।

শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে কঠোর নিরাপত্তা

দুপুর ৩টা ৪০ মিনিটে কে এম নূরুল হুদাকে আদালতে হাজির করা হয়। এ সময় তার পরনে ছিল বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট। শুনানি চলাকালে তিনি কোনো মন্তব্য করেননি এবং পুরো সময় মাথা নিচু করে ছিলেন।

রাষ্ট্রপক্ষের অভিযোগ

রাষ্ট্রপক্ষের অভিযোগে বলা হয়, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়ম, ভোট ডাকাতি এবং বিরোধী দলের উপর হামলার ঘটনায় নির্বাচন কমিশন কোনো কার্যকর ভূমিকা নেয়নি। বরং সিইসি নূরুল হুদা ওই নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদী শক্তিকে ক্ষমতায় টিকিয়ে রেখেছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করে ওই সময়ের নির্দেশনা ও পরিকল্পনার বিষয়ে তথ্য জানার প্রয়োজন রয়েছে।

আসামিপক্ষের দাবি

আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, নূরুল হুদার বিরুদ্ধে উপস্থাপিত অভিযোগে কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই এবং তদন্ত কর্মকর্তার পক্ষ থেকে রিমান্ড আবেদনে যথাযথ তথ্য-উপাত্ত সংযুক্ত করা হয়নি। তারা প্রশ্ন তোলেন—একজন এসআই কীভাবে নির্বাচন কমিশনের মতো সংবিধানিক সংস্থার কর্মকাণ্ড তদন্ত করতে পারেন।

গ্রেপ্তার ও পূর্ববর্তী রিমান্ড

এর আগে ২২ জুন সন্ধ্যায় রাজধানীর উত্তরায় নিজ বাসা থেকে নূরুল হুদাকে আটক করে ‘স্থানীয় জনতা’ পুলিশের কাছে হস্তান্তর করে। পরদিন (২৩ জুন) আদালতে তোলা হলে প্রথম দফায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর হয়। নতুন করে দ্বিতীয় দফায় আরও চার দিনের রিমান্ড দিল আদালত।

পটভূমি

কে এম নূরুল হুদা ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শপথ নেন। তার নেতৃত্বাধীন কমিশনের অধীনেই ২০১৮ সালের সংসদ নির্বাচনসহ স্থানীয় বিভিন্ন নির্বাচন অনুষ্ঠিত হয়।

Tags: রাষ্ট্রদ্রোহের মামলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম