Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মুনিয়া হত্যা মামলা নতুন মোড়ের ইঙ্গিত

Tanazzina TaniabyTanazzina Tania
৩:০৩ pm ২৮, অগাস্ট ২০২৫
in জাতীয়
A A
0

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর আলোচিত মুনিয়া হত্যা মামলা আবারও নতুন করে আলোচনায় এসেছে। সাম্প্রতিক সময়ে আটক হওয়া কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে মুনিয়ার একাধিক ফোনালাপ ফাঁস হওয়ার পর এই মামলা নিয়ে নানা প্রশ্ন উঠছে।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ওই অডিওতে দেখা যায়, মুনিয়ার বাসায় আফ্রিদির নিয়মিত যাতায়াত এবং বিভিন্ন সময়ে তাদের কথোপকথন। এমনকি এক পর্যায়ে মদ্যপ অবস্থায়ও তার মুনিয়ার সঙ্গে দেখা করার প্রসঙ্গ উঠে আসে। বিশ্লেষকদের মতে, এসব তথ্য মামলাটিকে নতুন দিকে ঘুরিয়ে দিতে পারে।

অন্যদিকে, অভিযোগ উঠেছে—মুনিয়া হত্যাকাণ্ডের পর দায়ী ব্যক্তিদের আড়াল করতে এবং ব্যবসায়িক ও রাজনৈতিক স্বার্থ হাসিল করতে পরিকল্পিতভাবে মামলা পরিচালনা করা হয়েছিল। ভুক্তভোগী এক নারী গণমাধ্যমে অভিযোগ করে বলেন, তাকে হুমকি দেওয়া হয়েছিল মুনিয়ার মতো পরিস্থিতিতে পড়তে হতে পারে। তবে এসব অভিযোগ এখনো যাচাই-বাছাই পর্যায়ে রয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিলে গুলশানে নিজ ফ্ল্যাট থেকে মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর তার বোন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় শুরুতে শীর্ষ ব্যবসায়ীকে আসামি করা হলেও পরে তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে মামলার দ্রুততম সময়ে দায়ের, আদালতের নির্দেশ এবং বিদেশযাত্রা নিষেধাজ্ঞার মতো বিষয়গুলো নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে, ন্যায়বিচার নিশ্চিত করতে হলে সব পক্ষের অভিযোগ ও প্রমাণ স্বচ্ছভাবে তদন্ত করা জরুরি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম