Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফরিদপুর-৪ আসনে মুজাহিদ বেগের প্রার্থিতা বৈধ ঘোষণা

Taslima TanishabyTaslima Tanisha
১২:০৪ pm ১৫, জানুয়ারী ২০২৬
in রাজনীতি
A A
0

স্টাফ রিপোর্টার:

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) সংসদীয় আসনে বিএনপি ও ইসলামী জোটের বাইরে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে স্থপতি মুজাহিদ বেগ নির্বাচনী মাঠে ব্যাপক আলোচনায় রয়েছেন। শুরু থেকেই তিনি শক্ত অবস্থান নিয়ে মাঠে সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা করে আসছেন। স্থানীয়ভাবে গুঞ্জন রয়েছে, আওয়ামী লীগের একটি বড় অংশের সমর্থন তিনি পেতে পারেন।

গত ৩ জানুয়ারি দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল্যা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে স্থপতি মুজাহিদ বেগের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন।

পরবর্তীতে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হলে বুধবার (১৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের আপিল কর্তৃপক্ষ তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।

মনোনয়ন বৈধ ঘোষণার খবরে বুধবার বিকেল থেকেই তাঁর সমর্থক ও অনুসারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় ভোটার ও সমর্থকদের মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে।

সমর্থকরা জানান, স্বচ্ছ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ হিসেবে স্থপতি মুজাহিদ বেগ দীর্ঘদিন ধরে জনগণের অধিকার রক্ষা ও এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে আসছেন। তাদের মতে, তাঁর মতো যোগ্য ও সৎ মানুষ এমপি হিসেবে এলাকাবাসীর প্রয়োজন।

প্রতিক্রিয়ায় স্থপতি মুজাহিদ বেগ বলেন, “মনোনয়ন বৈধ ঘোষণার মাধ্যমে আমার লক্ষ্য আরও স্পষ্ট হয়েছে। জীবনের বাকি সময়টা ফরিদপুর-৪ আসনকে একটি আদর্শ ও উন্নত মডেল সংসদীয় এলাকায় রূপান্তর করতে চাই।”

তিনি আরও বলেন, এখানকার মানুষের সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করা এবং এলাকাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করাই তাঁর প্রধান অঙ্গীকার। “সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া প্রয়োজন, যাতে পরিকল্পিতভাবে এলাকার উন্নয়নে কাজ করা যায়। আমার পরিবার দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষের পাশে ছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখে ফরিদপুর-৪ আসনের মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে চাই,”—যোগ করেন তিনি।

পথচলায় কিছু প্রতিবন্ধকতার কথাও উল্লেখ করে মুজাহিদ বেগ বলেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে সেসব বাধা অতিক্রম করা সম্ভব হয়েছে। সবার দোয়া ও সহযোগিতায় বিজয়ের পথে এগিয়ে যেতে তিনি আশাবাদী।

নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন স্বতন্ত্র এই প্রার্থী।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম