Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুরে মুখে কালো কাপড় বেঁধে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি

Nuri JahanbyNuri Jahan
৫:৩৩ pm ২১, অক্টোবর ২০২৫
in গ্রাম বাংলা
A A
0

সুলতান মাহমুদ, (দিনাজপুর প্রতিনিধি):

দিনাজপুরে শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ২০ শতাংশ বাড়ি ভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন দ্রুত জারির দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এমপিওভুক্ত আন্দোলনরত শিক্ষকরা।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে দিনাজপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় শতাধিক শিক্ষক মুখে কালো কাপড় বেঁধে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে সরকারের প্রতি তাদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

শিক্ষকেরা বলেন, আগামী নভেম্বর মাসে শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষার্থীদের স্বার্থে যত দ্রুত সম্ভব প্রজ্ঞাপন জারি করা প্রয়োজন, যাতে আমরা ক্লাসে ফিরে মনোযোগ সহকারে পাঠদান করতে পারি।

তারা আরও বলেন, আমরাও চাই না শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হোক, কিন্তু বাধ্য হয়ে, নিরুপায় হয়ে আজ রাস্তায় নেমেছি। মুখে কালো কাপড় বেঁধে অবস্থান নিতে হচ্ছে—এটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।

আন্দোলনকারী শিক্ষকরা অভিযোগ করেন, বর্তমানে তারা মাত্র এক হাজার টাকা বাড়ি ভাতা পাচ্ছেন, যা যুগের প্রেক্ষাপটে অযৌক্তিক। তাদের দাবি—মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাতা এবং অন্যান্য সুবিধা বর্তমান বাজার বাস্তবতায় অপরিহার্য।

অবস্থান কর্মসূচি শেষে আদর্শ শিক্ষক ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. মশিউর রহমান রাজুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন—আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সেক্রেটারি প্রভাষক হাফেজ মুজাহিদুল ইসলাম, উপদেষ্টা মুহাদ্দিস ড. এনামুল হক, প্রভাষক মো. মেহরাব আলী, মাে. তৈয়ব আলী, কলেজ পরিষদের সভাপতি হাবিবুর রহমান, মাদ্রাসা পরিষদের সভাপতি মাসুম তারিফ, মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি লুৎফর রহমান, স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক পরিষদের সভাপতি ওমর ফারুক, শিক্ষক নেতা আকমল হোসেনসহ ফেডারেশনের অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, শিক্ষকদের ন্যায্য দাবি দ্রুত মেনে নিয়ে তাদের সম্মান ও মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম