Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারের নতুন ডিসি তৌহিদুজ্জামান পাভেল

Taslima TanishabyTaslima Tanisha
১২:৪৬ pm ১৪, নভেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারে জেলা প্রশাসনের শীর্ষ পদে এসেছে পরিবর্তন। বিদায়ী জেলা প্রশাসক মো. ইসরাঈল হোসেন দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক তৌহিদুজ্জামান পাভেল।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়,বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেলকে মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

তৌহিদুজ্জামান পাভেল এর আগে দুদকে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে সিনিয়র সহকারী সচিব হিসেবেও কর্মরত ছিলেন। প্রশাসনে তাঁর দক্ষতা,নেতৃত্ব ও সুপরিচিত কর্মনিষ্ঠার কারণে তিনি একজন অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে পরিচিত।

মুন্সিগঞ্জ জেলার মানিকপুর মহল্লার এই কৃতি সন্তান মরহুম এডভোকেট শামসুজ্জামান মালিকের কনিষ্ঠ পুত্র। একই মহল্লার আরেক কর্মকর্তা আশরাফুর রহমান সম্প্রতি সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন হয়েছেন।

এদিকে মৌলভীবাজারে দায়িত্ব পালনকালে উন্নয়ন তদারকি,প্রশাসনিক দক্ষতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের জন্য বিদায়ী জেলা প্রশাসক মো. ইসরাঈল হোসেন স্থানীয়দের প্রশংসা অর্জন করেছেন। জেলার মানুষ তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং নতুন জেলা প্রশাসককে স্বাগত জানিয়েছেন।

তাঁদের প্রত্যাশা-তৌহিদুজ্জামান পাভেলের নেতৃত্বে জেলার সামগ্রিক উন্নয়ন আরও গতিশীল হবে।

এর আগে ৮ ও ৯ নভেম্বর দুই দফায় মোট ২৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। সর্বশেষ বৃহস্পতিবার রাতে আরও ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগের মাধ্যমে এক সপ্তাহে তিন দফায় মোট ৫০ জেলা প্রশাসক বদলি বা পদায়ন করা হলো। এর মধ্যে দুই কর্মকর্তার পূর্বের নিয়োগ আদেশ পরবর্তীতে বাতিল করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম