Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লালমনিরহাটে ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু

Taslima TanishabyTaslima Tanisha
১:৩৩ pm ০৫, অক্টোবর ২০২৫
in Semi Lead News, অপরাধ
A A
0

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের শিবরাম মৌজার পালপাড়ায় পারিবারিক কলহের একপর্যায়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

রবিবার (৫ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে পুত্র নিমাই কর্মকার (২৮) এর ছুরিকাঘাতে মা সুশীলা কর্মকার (৫৫) এর মৃত্যু হয়। নিহত সুশীলা কর্মকার মৃত ভেললো কর্মকারের স্ত্রী। অভিযুক্ত ছেলেকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে , কিছুদিন আগে নিমাই কর্মকারের স্ত্রী অভিমান করে বাবার বাড়িতে চলে যান। এ নিয়ে শনিবার রাতে পরিবারের মধ্যে ঝগড়া বাধে। পরে নিমাই স্থানীয় বড়বাড়ী বাজারে গিয়ে কয়েকজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে ও উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র ছুরি দিয়ে দু-একজনকে আঘাত করে।

এ সময় মা সুশীলা কর্মকার ছেলেকে শান্ত করতে গেলে নিমাই ক্ষিপ্ত হয়ে তাকেও ছুরি দিয়ে আঘাত করে। ভাই কানাই মা কে রক্ষা করতে গেলে নিমাই তার ভাইকেও ছুরিকাঘাত করে। স্থানীয়রা আহত অবস্থায় সুশীলাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

জানা গেছে, নিমাই কর্মকারের মানসিক সমস্যা ছিল। কিছুদিন আগে তাকে চিকিৎসার জন্য পাবনাতেও নেওয়া হয়েছিল।
এ বিষয়ে সদর থানা ওসি তদন্ত কর্মকর্তা বাদল কুমার রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলেই অভিযুক্ত নিমাই কর্মকারকে
গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, পারিবারিক কলহের কারণে এঘটনা ঘটতে পারে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম