লালমনিরহাট প্রতিনিধি:
বউ-শাশুড়ীর অঙ্গীকার, গর্ভকালীন সেবার অধিকার এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে “বউ-শাশুড়ীর” মেলা।
উপজেলার, দুর্গাপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রের মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী এই ব্যতিক্রমী মেলার আয়োজন করেন ‘জননী প্রকল্প’।
আগত কয়েক শতাধিক পরিবারের বউ, শাশুড়ী ও অন্যান্য দর্শণার্থীরা অংশ নেন মেলায়। মেলাটি কেবল বউ-শাশুড়ীদের জন্য নয়, সকলের জন্যই উন্মুক্ত ছিল। আয়োজনে স্বাস্থ্য সেবা, নাটিকা , খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা ও গল্পের মাধ্যমে গর্ভকালীন পরিচর্যা, প্রাতিষ্ঠানিক স্বাভাবিক প্রসব ও প্রসূতি মায়েদের যত্ন সম্পর্কে সচেতনতা নিয়ে কার্যক্রম তুলে ধরা হয় ।সঠিক সময়ে এমন পরামর্শ পেয়ে খুশি মেলায় আগত গর্ভবতী নারীরা।
সমাজে প্রচলিত নানা প্রতিকূলতা ও দুর্বলতা থেকে বেরিয়ে এসে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই মূলত ব্যতিক্রমধর্মী এই ‘বউ-শাশুড়ীর মেলার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিধান কান্তি হালদার উপজেলা নির্বাহী অফিসার আদিতমারী, লালমনিরহাট বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ আজমুল হক কনসালটেন্ট শিশু রোগ বিশেষজ্ঞ,আদিতমারী। লালমনিরহাট, মোঃ নজরুল ইসলাম অফিসার গভর্মেন্ট রিলেশন এন্ড কমিউনিটি মবিলাইজেশন আর ডি আর এস বাংলাদেশ আদিতমারী লালমনিরহাট , সভাপতিত্ব করেন মোঃ সোহরাব হোসেন প্যানেল চেয়ারম্যান ১ নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদ।

