Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুমিল্লায় মা-মেয়ে খুন: বাসা থেকে মরদেহ উদ্ধার

Taslima TanishabyTaslima Tanisha
১২:৪৫ pm ০৮, সেপ্টেম্বর ২০২৫
in Lead News, অপরাধ
A A
0

কুমিল্লা নগরের কালিয়াজুরী এলাকায় ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তাঁর মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক ধারণা, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে নগরের ৩ নম্বর ওয়ার্ডের ওই বাসার দ্বিতীয় তলা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন সুজানগর এলাকার প্রয়াত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম (৫২) এবং তাঁর মেয়ে সুমাইয়া আফরিন (২৩)। সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন।

নিহত পরিবারের বড় ছেলে আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম জানান, রোববার রাত পৌনে ১১টার দিকে বাসায় ঢুকে তিনি মায়ের ও বোনের নিথর দেহ দেখতে পান। তিনি খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।

পুলিশ জানায়, রাতেই ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে যায় তারা। পরে লাশ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, “ঘটনার প্রাথমিক পর্যবেক্ষণে মনে হচ্ছে শ্বাসরোধ করে তাঁদের হত্যা করা হয়েছে। শরীরে আঘাতের বড় কোনো চিহ্ন নেই, তবে মেয়েটির গলায় দাগ এবং মায়ের একটি চোখে রক্তাক্ত দাগ রয়েছে।” তিনি আরও জানান, ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।

পুলিশ বলছে, বাসা থেকে উল্লেখযোগ্য কিছু খোয়া যায়নি। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম