Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

টাঙ্গুয়ার হাওর ভ্রমণে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা-মেয়ের

Taslima TanishabyTaslima Tanisha
১০:৪৪ am ২৪, অক্টোবর ২০২৫
in Top Lead News, সারাদেশ
A A
0

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ভোরে পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পাগলা বাজার সংলগ্ন ইনাতনগর গ্রামের কাছে (শত্রুমর্দন বাঘেরকোনা এলাকায়) এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ঢাকার আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) এবং তাদের মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। মামুনের বাড়ি চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর ১১ জন উচ্চপদস্থ কর্মকর্তা স্বপরিবারে ঢাকায় থেকে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যাচ্ছিলেন। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ে নিহত হন এবং আরও অন্তত ১০ জন আহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেন। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও জয়কলস হাইওয়ে পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, “বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ফায়ার সার্ভিসের সহায়তায় নিহতদের উদ্ধার করা হয়েছে।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম