Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইতিহাস গড়ে বিশ্বচ্যাম্পিয়ন মরক্কো

Tanazzina TaniabyTanazzina Tania
১০:০৫ am ২০, অক্টোবর ২০২৫
in Semi Lead News, খেলাধুলা
A A
0

প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পেল মরক্কো। দ্বিতীয় আফ্রিকান দেশ হিসেবে ঘানার পর তারাও এখন বিশ্বচ্যাম্পিয়ন। চিলিতে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের ফাইনালে হটফেভারিট আর্জেন্টিনাকে ২–০ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে মরক্কো।

সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনাল হুলিও মার্টিনেজ প্রাদানোসে স্টেডিয়ামে সোমবার ভোরে অনুষ্ঠিত ফাইনালে মরক্কোর দুই গোলই করেন ইয়াসির জাবিরি। দেশের ফুটবল ইতিহাসে প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক হয়ে ওঠেন তিনি।

ম্যাচের ১২তম মিনিটেই ফ্রি–কিক থেকে অসাধারণ শটে আর্জেন্টিনার জালে বল পাঠিয়ে মরক্কোকে এগিয়ে নেন জাবিরি। এরপর ২৮ মিনিটে দ্রুতগতির কাউন্টার আক্রমণ থেকে অথমান্নে মাম্মার বাড়ানো ক্রসে জাবিরির নেওয়া শট জালে জড়ালে ২–০ ব্যবধানে লিড নেয় মরক্কো। প্রথমার্ধেই যেন নির্ধারিত হয়ে যায় ম্যাচের ভাগ্য।

দ্বিতীয়ার্ধে মরক্কোর রক্ষণভাগে বারবার আঘাত হানে আর্জেন্টিনা, কিন্তু কাঙ্ক্ষিত গোল পায়নি তারা। বল দখলের লড়াইয়ে ৭৬ শতাংশ নিয়ন্ত্রণ থাকলেও প্রতিপক্ষের গোলমুখে ২০টি শট নিয়েও ব্যর্থ হয় আর্জেন্টাইন যুবারা। দৃঢ় ডিফেন্স ও নিখুঁত কৌশলে জাবিরিদের থামাতে পারেনি ছয়বারের যুব বিশ্বচ্যাম্পিয়নরা।

এই জয়ে মরক্কো যোগ দিল ঘানার পাশে—দ্বিতীয় আফ্রিকান দেশ হিসেবে ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ জয়ের কাতারে।
ফিফার এই যুব আসর থেকেই একসময় উঠে এসেছিলেন ডিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি, পল পগবা, আর্লিং হালান্ডের মতো তারকারা। এবার সেই আলোয় উজ্জ্বল হলো মরক্কোর ইয়াসির জাবিরির নামও।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম