Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ধাইনগরে জামায়াতের দুই শতাধিক মানুষ নিয়পরিচ্ছন্নতা অভিযান

Nuri JahanbyNuri Jahan
৬:২৭ pm ০৯, ডিসেম্বর ২০২৫
in গ্রাম বাংলা
A A
0
Oplus_131072

Oplus_131072

মোঃ জালাল উদ্দীন, 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের নাককাটিতলা বাজারে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধাইনগর ইউনিয়ন শাখা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় এ উদ্যোগের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর আমির, চাঁপাইনবাবগঞ্জ–১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ড. কেরামত আলী।

উদ্বোধনের সময় তিনি বলেন, শিবগঞ্জকে পরিকল্পিত নগরায়নের আওতায় এনে ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। পরিচ্ছন্ন বাজার, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, সুসংহত নগর পরিকল্পনা ও পরিবেশবান্ধব উদ্যোগসহ কয়েকটি অগ্রাধিকার পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। ভবিষ্যতে সংসদ সদস্য নির্বাচিত হলে শিবগঞ্জকে পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে জনগণের সহযোগিতা চান ড. কেরামত আলী।

পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে উপজেলা আমির সাদিকুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অভিযানে স্থানীয় দুই শতাধিক মানুষ অংশ নিয়েছে। বাজারের রাস্তা, ড্রেন ও আশপাশের এলাকাজুড়ে কয়েক ঘণ্টা ধরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। স্থানীয়দের অংশগ্রহণে বাজার এলাকা তাৎক্ষণিকভাবে পরিচ্ছন্ন হয়ে ওঠে, যা এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম