Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

Nuri JahanbyNuri Jahan
৫:৫২ pm ২৭, নভেম্বর ২০২৫
in গ্রাম বাংলা
A A
0
মোঃ রেজাউল হক শাকিল, 
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে ও নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর থাকবে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন। সকল প্রকার সন্ত্রাসী কার্যক্রম ও অপরাধ নির্মূলের ক্ষেত্রে অপরাধীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় মাদক,  ড্রেজার চুরাকারবারী ও  কিশোর গ্যাং, চুরি, ছিনতাই ও ভাড়া নৈরাজ্য ঠেকাতে সোচ্চার থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। ইভটিজিং, বাল্য বিবাহ, ভেকু ও ড্রেজার মেশিনে বালু উত্তোলন কারীদের বিরোদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এসময় বক্তারা ব্রাহ্মণপাড়ায় ফায়ার সার্ভিসের প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, ফায়ার সার্ভিস স্টেশনটি সাইনবোর্ড এর মধ্যে আটকে আছে আট বছর। এর কার্যক্রম ও সুফল ব্রাহ্মণপাড়া বাসী কবে থেকে পাবে জানতে চান বক্তারা।
গতকাল ২৭ নভেম্বর  (বৃহস্পতিবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মাসিক আইনশৃঙ্খলা সভায় এ সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান এর সভাপতিত্বে ও পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শেখ ফরিদুর রেজা, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল করিম, সমাজসেবা কর্মকর্তা বেলাল চৌধুরী, মুক্তিযোদ্বা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার,সাবেক মুক্তিযোদ্বা কমান্ডার নুরুল ইসলাম, দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূঁইয়া, মালাপাড়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ আল মামুন, চান্দলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মুরাদ,সালদা ও শশীদল বিওপি প্রধানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম