মোঃ আব্দুল লতিফ মৃধা, ( লালমনিরহাট প্রতিনিধি ):
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আরডিআরএস বাংলাদেশ-এর আয়োজনে এবং পিকেএসএফ-এর অর্থায়নে কৈশোর কর্মসূচি প্রকল্পের আওতায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলার প্রোগ্রাম অফিসার জনাব মোঃ সামিউল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলার আটটি ইউনিয়নের মেন্টর বৃন্দু দুর্গাপুর ইউনিয়নের মেন্টর জনাব মোঃ আব্দুল লতিফ মৃধা, ভাদাই ইউনিয়নের মেন্টর অর্পিতা দেব, সরপুকুর ইউনিয়নের মেন্টর হাসান আলী, সাপ্টিবাড়ি ইউনিয়নের মেন্টর হযরত আলী, মহিষখোচা ইউনিয়নের মেন্টর মোহাইমিনুল ইসলাম এবং কমলাবাড়ী ইউনিয়নের মেন্টর শামীম ইসলাম প্রমূখ। তাঁরা কৈশোরবান্ধব কার্যক্রম পরিচালনা, কিশোর-কিশোরীদের সচেতনতা বৃদ্ধি, সামাজিক নেতৃত্ব বিকাশ, বাল্যবিয়ে প্রতিরোধ, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক উদ্যোগ বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, কৈশোরকাল হলো জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সময়ে সঠিক দিকনির্দেশনা পাওয়া গেলে কিশোর-কিশোরীরা ভবিষ্যতে দক্ষ নেতৃত্ব এবং সমাজ পরিবর্তনের অগ্রদূত হয়ে উঠতে পারে। তাই স্থানীয় পর্যায়ে সমন্বিতভাবে কাজ করে তাদের সঠিক পথে পরিচালিত করা জরুরি।
উপস্থিত সবাই মাসিক সমন্বয় সভার মাধ্যমে নিয়মিতভাবে মাঠপর্যায়ের কাজের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের বিষয়ে একমত হন। সভার মাধ্যমে কিশোর-কিশোরীদের উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়।

