Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুমিল্লার মুরাদনগরে অনুষ্ঠিত হচ্ছে মমতাজ বেগম ফাউন্ডেশন শিক্ষা বৃত্তি

Taslima TanishabyTaslima Tanisha
১:১৬ pm ২২, নভেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

মোহাম্মদ মাসুদ মজুমদার:

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাংগরা বাজার থানাধীন ঐতিহ্যবাহী পীর কাশিমপুর গ্রাম অনুষ্ঠিত হচ্ছে মমতাজ বেগম ফাউন্ডেশন আয়োজিত “মমতাজ বেগম শিক্ষা বৃত্তি -২০২৫”।

পীর কাশিমপুর দাখিল মাদ্রাসায় আজ ২২ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হচ্ছে এই বৃত্তি পরীক্ষা।

এ বছর শ্রীকাইল, পীর কাশিমপুর ও কোরবানপুর ক্লাস্টারের আওতায় ৬৬ টি প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর প্রায় ৫০০ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করছে।

বাংলা, ইংরেজি, গনিত, বিজ্ঞান ও সাধারণ জ্ঞান মোট ৫ টি বিষয়ে সংক্ষিপ্ত প্রশ্নে ১০০ নম্বর এর উপর পরীক্ষায় অংশ নেবে তারা।

গত ৩ বছরের ন্যায় এবারও মুরাদনগর উপজেলার বাহির থেকে কলেজ, হাইস্কুল, প্রাথমিক বিদ্যালয় এবং আলীম মাদ্রাসার প্রায় ২০ জন শিক্ষক পরীক্ষা কেন্দ্রে পরিদর্শক হিসেবে থাকবেন।

মমতাজ বেগম ফাউন্ডেশন এর পরিচালক মিডিয়া ব্যাক্তিত্ব মো. সাহিদুল হোসেন সরকার জানান, মুরাদনগর উপজেলার নির্বাহী অফিসার এবং মুরাদনগর উপজেলার শিক্ষা অফিসার এর পরামর্শক্রমে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে।

এখানে তিনটি গ্রেড বৃত্তি প্রদান করা হবে ৯০-১০০ নম্বর প্রাপ্ত ট্যালেন্টপুল, ৮০-৮৯ প্রথম গ্রেড এবং ৭৫-৭৯ পর্যন্ত সাধারণ গ্রেডে বৃত্তি পাবে।

বৃত্তি প্রাপ্তরা এককালীন নগদ অর্থ, ক্রেষ্ট, স্কুলব্যাগসহ শিক্ষা উপকরণ পাবে।

এছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা পীর কাশিমপুর রাইছাতুন নেছা উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি স্কুলে বিনাবেতনে পড়ালেখার সুযোগ পাবে।

অত্যান্ত নিয়মশৃঙ্খলার মধ্যে দিয়ে পীর কাশিমপুর দাখিল মাদ্রাসা (উঃ) কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম