শেখ মাসুম বিল্লাহ, রামপাল উপজেলা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটে -৩(রামপাল -মোংলা)আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণঅঞ্চল )ও এনসিপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোল্যা রহমাতুল্লাহ।
বুধবার দুপুর ১টায় মোংলা উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নিবার্হী অফিসার জনাব শারমিন আক্তার সুমির কাছ থেকে তার পক্ষ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনে মোল্ল্যা রহমতুল্লাহর পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন তার ছোট চাচা ডাঃ মোল্যা মোয়াজ্জেম হোসেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাগেরহাট জেলা সদস্য শেখ আলামিন ভাই, মোংলা উপজেলার প্রধান সমন্বয়কারী মৃধা মাজেদুল ইসলাম,শেখ আবু হাসান, রামপাল উপজেলার প্রধান সমন্বয়কারী মাজিদুর রহমান জুয়েল।
মনোনয়ন পত্র সংগ্রহ শেষে জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী মোল্লা রহমাতুল্লাহ টেলিফোনে আমার দেশকে জানান, জাতীয় নাগরিক পার্টি মনোনীত বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র করেছি। বিভিন্ন দল ও মতের প্রার্থীরা এই নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা আশাকরি সকলের সহযোগিতায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।
তিনি আরো বলেন, বাগেরহাট -৩ আসনে মোংলায় উপজেলায় রয়েছে বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর ও রামপাল উপজেলায় রয়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র।যা বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।দীর্ঘ ১৭ বছর মংলা বন্দরের কোন দৃষ্টি মূলক কোনো উন্নয়ন হয়নি, আমি নির্বাচিত হলে মংলা বন্দরকে আধুনিক বন্দর হিসেবে গড়ে তুলবো।

