স্টাফ রিপোর্টার:
একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামকে নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।
শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই দাবি জানান।
আলাল বলেন, “যদি ২৩, ২৪ এবং এর আগের গণহত্যা, নির্যাতন ও ভোটাধিকার হরণের অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে—তাহলে একাত্তরের হত্যাযজ্ঞ, ধর্ষণ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের কার্যক্রমও নিষিদ্ধ করতে হবে। একই অপরাধে ভিন্ন বিচার হতে পারে না।”
তিনি আরও বলেন, জামায়াত অতীতেও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে সুবিধা নিয়েছে।
“জামায়াতের অনেক নেতা একসময় জাসদ ও গলাকাটা পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। আবার শিবিরের কিছু সদস্য এখন ছাত্রলীগে যোগ দিয়েছে। তারা বলছে—সব সময় প্রকাশ্যেই ছিল।”
বিএনপি নেতা আলাল অভিযোগ করেন, “বর্তমানে জামায়াত রূপ পরিবর্তনের চেষ্টা করছে। হিন্দু সম্প্রদায়কে নিয়ে সভা করছে, যাতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। বিএনপি এখন এমন এক অর্জুন গাছের ছালের মতো—যার যা দরকার, কেটে নিয়ে যাচ্ছে।”
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ এখন বহুরূপীদের খপ্পরে পড়েছে। বিএনপির এখন করণীয় ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করা।

