Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

৫ লাখ টাকার ভারতীয় ক্রীম সহ আটক ১

Bangla FMbyBangla FM
২:০৬ pm ২৫, মে ২০২৫
in সারাদেশ
A A
0

বাংলা এফএম ডেস্ক:

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার একটি অভিযানে পাচারের সময় ৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় রূপচর্চার ক্রিমসহ একজনকে আটক করা হয়েছে। অভিযানের সময় জব্দ করা হয়েছে একটি নোহা মাইক্রোবাসও।

গত শনিবার (২৪ মে) রাত ৮টা ৫০ মিনিটে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির এসআই দীপরাজ ধর প্রিন্স ও তাঁর টিম নাইওরপুল পয়েন্টে চেকপোস্ট পরিচালনার সময় ছাই রঙের একটি নোহা গাড়িকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যায়।

পরে ধাওয়া করে কোতোয়ালী থানার আওতাধীন সোবহানীঘাটের নাজ শপিং অ্যান্ড অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে গাড়ি থেকে মালামাল আনলোড করার সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশ। তার নাম হেলাল মিয়া (৪০), পিতা-আলাউদ্দিন,বাড়ি সিলেটের শাহপরাণ থানার দেওয়ানের চক এলাকায়।

পুলিশ জানায়,হেলালের গাড়ি থেকে চারটি বস্তায় পাওয়া যায় মোট ২১৬০টি ভারতীয় স্কিনশাইন ব্র্যান্ডের ফেয়ারনেস ক্রিম,যার বাজারমূল্য আনুমানিক ৫ লাখ ৪০ হাজার টাকা। এ সময় পাচারে ব্যবহৃত ঢাকা মেট্রো-চ-৫১-৩৪৯৩ নম্বর নোহা গাড়িটিও জব্দ করা হয়।

ঘটনার সাথে জড়িত আরও ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার হেলাল মিয়াকে রোববার (২৫ মে) আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়,সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে নিয়মিত চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম