Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সদরপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট, ক্রেতা সংকটে হতাশ খামারিরা

Bangla FMbyBangla FM
৪:৪৯ pm ৩১, মে ২০২৫
in সারাদেশ
A A
0
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo:  ;confidence:  ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 42;

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 42;

মো. শেখ ছোবাহান, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুর উপজেলায় শেষ মুহূর্তে কোরবানির পশুর হাট জমে উঠলেও ক্রেতা সংকটে হতাশ খামারিরা। ঘনঘন বৃষ্টিপাত এবং বৈরী আবহাওয়ার কারণে হাটে গরুর সরবরাহ বাড়লেও প্রত্যাশিতভাবে বিক্রি হচ্ছে না।

শনিবার (৩১ মে) উপজেলার সাড়ে সাতরশি ও কৃষ্ণপুর গরুর হাট ঘুরে দেখা গেছে, দেশি জাতের প্রচুর গরু হাটে উঠেছে। তবে তুলনামূলকভাবে ক্রেতা ও পাইকারের উপস্থিতি কম। হাটে গরুর পাশাপাশি ছাগলের চাহিদা ও বিক্রি তুলনামূলক বেশি। ছোট ও মাঝারি আকারের গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি থাকলেও বড় গরুর চাহিদা তুলনামূলকভাবে কম।

সাড়ে সাতরশি হাটে গরু বিক্রেতা সাঈদ জানান, তিনি দুইটি গরু এনেছেন, যার মধ্যে একটি ছোট আকারের গরু ৮৫ হাজার টাকায় বিক্রি করেছেন। অপরটি এক লাখ টাকা দাম হাকাচ্ছেন। তবে অন্যান্য বছরের তুলনায় এবার ক্রেতার সংখ্যা কম বলে মন্তব্য করেন তিনি।

সতেররশি গ্রামের খামারি আইয়ুব হাওলাদার বলেন, “এবার গো-খাদ্যের দাম বেশি থাকায় গরু পালনে খরচও বেড়েছে। ভালো দাম না পেলে লোকসান গুনতে হবে।”

সাড়ে সাতরশি গ্রামের আরেক বিক্রেতা আবু সালেহ মুসা জানান, “গত বছর ঈদের পর ছয়টি গরু কিনেছিলাম সাড়ে চার লাখ টাকায়। বছরে প্রতিটি গরু বড় করতে ৮০ থেকে ৯০ হাজার টাকা খরচ হয়েছে। এখন বাজারে গরু বিক্রি করে সুদসহ সমিতির ঋণ শোধ করতে হবে।”

অন্যদিকে, পশ্চিম শ্যামপুর গ্রামের ক্রেতা হাবিবুর রহমান বলেন, “দেশি জাতের একটি ষাঁড় কিনেছি। মনে হচ্ছে, গত বছরের তুলনায় দাম কিছুটা কম।”

সাড়ে সাতরশি হাটের ইজারাদার বাহালুল মাতুব্বর জানান, “এবার হাটে গরুর সংখ্যা অন্যান্য বছরের তুলনায় বেশি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা গরু কিনতে আসছেন। হাটে নিরাপত্তা নিশ্চিতে থানা পুলিশ ছাড়াও হাট কমিটি সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে।”

ফরিদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জীব কুমার বিশ্বাস বলেন, “জেলায় নয়টি উপজেলায় কোরবানির জন্য প্রায় ১ লাখ ১০ হাজার গরু, ছাগল ও মহিষ মোটাতাজা করা হয়েছে। যা জেলার চাহিদার চেয়েও বেশি। আমরা আশাবাদী, খামারিরা তাদের পশুর ন্যায্য দাম পাবেন।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম