Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেড় লাখ টাকার দুটি গরুর মৃত্যু

Bangla FMbyBangla FM
৫:০৩ pm ২৭, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ:
সুনামগঞ্জ সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের খাইরঘাট গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের দুটি গরু মারা গেছে। শুক্রবার (২৭ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। মৃত গরু দুটির আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা।

গরুগুলোর মালিক স্থানীয় বাসিন্দা সুদ্বীপ দাস, যিনি খাইরঘাট গ্রামের প্রাণেশ রঞ্জন দাসের ছেলে। তিনি জানান, বৃহস্পতিবার (২৬ জুন) গ্রামের কয়েকজন বাসিন্দা দেখতে পান একটি বিদ্যুৎ খুঁটিতে কারেন্ট রয়েছে। বিষয়টি জানানো হলে বিদ্যুৎ বিভাগের (ওয়াব্দা) পক্ষ থেকে ইলেক্ট্রিশিয়ান মকবুল হোসেনকে ঘটনাস্থলে পাঠানো হয়।

তবে অভিযোগ রয়েছে, মকবুল হোসেন কোনো ধরনের টেস্টিং যন্ত্রপাতি ব্যবহার না করে খালি চোখে পরিস্থিতি পর্যবেক্ষণ করে জানান—খুঁটিতে বিদ্যুৎ নেই এবং স্থানীয়দের আশ্বস্ত করে চলে যান। পরদিন ওই খুঁটির সংস্পর্শে এসে সুদ্বীপ দাসের দুটি গরু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

ঘটনার পরপরই সুদ্বীপ দাস বিষয়টি সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমেদকে অবহিত করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে ইলেক্ট্রিশিয়ান মকবুল হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমেদ জানান, “আমাদের ইলেক্ট্রিশিয়ান গতকাল ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা করে বিদ্যুৎ পাননি। তবে ধারণা করা হচ্ছে, আজ শুক্রবার ওই লাইনের উপরের কোনো সংযোগ ছিঁড়ে খুঁটির গায়ে পড়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটতে পারে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে গরুর মালিক জানিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতা না থাকলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যেতো।

পশুসম্পদের এমন ক্ষতির ঘটনায় গ্রামজুড়ে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম