Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিজয়নগরে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Bangla FMbyBangla FM
৭:১৫ am ২০, জুন ২০২৫
in সারাদেশ
A A
0


মুহাম্মদ মহসিন, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের সীমনা এলাকায় এক অজ্ঞাতনামা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ফজরের নামাজের পর সীমনা জামে মসজিদের পাশে সড়কের দক্ষিণ পাশের একটি পুকুর পাড়ে লাশটি দেখতে পান স্থানীয় মুসল্লিরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শার্ট-প্যান্ট পরিহিত ওই যুবকের মুখমণ্ডল রক্তাক্ত এবং শরীরে আঘাতের চিহ্ন ছিল। তাকে নির্মমভাবে গলাকেটে হত্যা করে কচুরিপানার নিচে ফেলে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দীর্ঘ সময় পড়ে থাকার কারণে মরদেহে পোকামাকড় ও মাছির উপদ্রব দেখা গেছে।

খবর পেয়ে বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম পুলিশের একটি চৌকস দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। সেখান থেকে আলামত সংগ্রহ করে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে ওসি শহীদুল ইসলাম জানান, “ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। লাশের পরিচয় শনাক্ত এবং ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশের কাজ চলছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণে আমরা সচেষ্ট।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম