Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাঙ্গাবালীর বড়বাইশদিয়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবিতে মানববন্ধন

Bangla FMbyBangla FM
৪:২৮ am ০৯, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

ফিরোজ ফরাজী, রাঙ্গাবালী (পটুয়াখালী):
‘গ্রাম বাংলার পথ চলাচল হোক নিরাপদ’ — এই প্রত্যয় নিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নে যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ জুন) বিকেলে বড়বাইশদিয়া এ হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় বড়বাইশদিয়া ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি ও রাঙ্গাবালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রধান দাবি ছিল:

  • কাঁচা রাস্তাগুলোর দ্রুত পাকাকরণ
  • সেতু ও কালভার্ট নির্মাণ
  • টেকসই বেড়িবাঁধ নির্মাণ
  • বর্ষা মৌসুমে জলাবদ্ধতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা

বক্তারা যা বললেন:

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বড়বাইশদিয়া ইউনিয়ন বছরের পর বছর ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। বর্ষা মৌসুমে কাঁচা রাস্তাগুলো কাদায় পরিণত হয়ে সম্পূর্ণ অচল হয়ে পড়ে, ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে রোগী পরিবহন পর্যন্ত চরম ভোগান্তিতে পড়তে হয়।

তারা বলেন, উপযুক্ত অবকাঠামো না থাকায় বর্ষাকালে অনেক গ্রাম প্লাবিত হয়, কৃষি ও জীবনযাত্রা ব্যাহত হয়। যোগাযোগ ব্যবস্থা উন্নত না হলে এই জনপদ আর্থসামাজিকভাবে আরও পিছিয়ে পড়বে।

সরকারের প্রতি আহ্বান:

বক্তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে সড়ক, সেতু, কালভার্ট ও বেড়িবাঁধ নির্মাণে বরাদ্দ ও বাস্তবায়ন নিশ্চিত করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

Tags: মানববন্ধন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম