Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে জেল থেকে মুক্তির পর নারকীয় হামলা: একই পরিবারের তিন নারী আহত

Bangla FMbyBangla FM
৫:০২ pm ২০, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মৌলভীবাজার প্রতিনিধি:

জেল থেকে মুক্তি পেয়ে প্রতিশোধ নিতে গিয়ে ধারালো অস্ত্রের হামলা চালিয়েছেন শ্রীপদ বৈদ্য নামে এক ব্যক্তি। এ হামলায় গুরুতর আহত হয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার গন্ধব্যপুর গ্রামের একই পরিবারের তিন নারী।

গত ১১ জুন (বুধবার) রাতে শ্রীপদ বৈদ্য অতর্কিতভাবে পংকজ বৈদ্যের স্ত্রী, শালী ও শাশুড়ির ওপর ধারালো দা নিয়ে হামলা চালান। প্রত্যক্ষদর্শী ও আহতদের পরিবার জানায়, এক নারীর গলায় অস্ত্রের সেলাই পড়েছে, একজনের হাতে ব্যান্ডেজ এবং বৃদ্ধা শাশুড়ি মানসিকভাবে বিপর্যস্ত।

শুক্রবার (২০ জুন) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, আহতরা বর্তমানে চিকিৎসা খরচ চালাতে হিমশিম খাচ্ছেন।

জানা গেছে, ২০১৮ সালে শিশুদের ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে পংকজ বৈদ্য শ্রীপদ বৈদ্যের বিরুদ্ধে মামলা করেছিলেন। মামলায় সাজা ভোগের পর সম্প্রতি শ্রীপদ কারাগার থেকে ছাড়া পান এবং মুক্তির পর থেকেই পূর্ব শত্রুতার জেরে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছিলেন।

পংকজ বৈদ্য বলেন, “ওর মূল টার্গেট ছিল আমার শালীকে খুন করা। স্ত্রী-শাশুড়িও রেহাই পায়নি। গরিব মানুষ, তিনজনের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছি। আমরা এই ঘটনার বিচার চাই।”

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত শ্রীপদ পলাতক। তার বাড়িতে গিয়ে তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে।

শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) তপন দাশ জানান, “আহতদের পক্ষ থেকে থানায় মামলা হয়েছে। আমরা তদন্ত করছি, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম