Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাদারীপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে হেলেন জেরিন খান

Bangla FMbyBangla FM
২:০৮ pm ২১, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মীর ইমরান, মাদারীপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ও মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান মাদারীপুর জেলার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।

শনিবার (২১ জুন) সকাল ১১টায় চরমুগুরিয়া সেলিম মুন্সি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

সভায় হেলেন জেরিন খান বলেন, “আমার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল বাবার হাত ধরে। বাবার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি মাদারীপুর-২ (মাদারীপুর সদর ও রাজৈর) আসনের উন্নয়নে নিরলস কাজ করতে চাই। এবার আমি আর সংরক্ষিত আসনের এমপি হতে চাই না, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে তাদের কাতারে দাঁড়িয়ে সেবা করতে চাই।”

আলোচনার শুরুতেই তিনি ১৯৭১ সালের শহীদ এবং ২০২৪ সালের গণআন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

তিনি বলেন, “সংসদ সদস্য থাকাকালীন প্রতিকূল পরিবেশেও এলাকার উন্নয়নে কাজ করেছি। আগামীতে নির্বাচিত হলে সেই কাজ আরও গতিশীল হবে।” এ সময় তিনি বিএনপির “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা” সাংবাদিকদের মাঝে লিফলেট আকারে বিতরণ করেন।

গ্রুপিং নয়, জনগণের পাশে থাকার প্রত্যয়

সাংবাদিক বেলাল রিজভীর প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি নিঃস্বার্থভাবে রাজনীতি করি, কোনো গ্রুপিংয়ে বিশ্বাস করি না। দল যদি দায়িত্ব দেয়, আমি জেলা বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।”

এক প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, “বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। তাই কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা নই। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে একটি দলের নিষিদ্ধ হওয়া নিয়ে সিদ্ধান্ত দেশবাসী ও সরকারের উপর নির্ভর করে।”

সাংবাদিক সাগর হোসেন তামিম বলেন, “বিগত দিনে কোনো রাজনৈতিক নেত্রী এমনভাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ নেননি। এটি এক মিলনমেলায় পরিণত হয়েছে। আমরা চাই এই ধারা অব্যাহত থাকুক।”

উপস্থিত নেতৃবৃন্দ

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক থানা সভাপতি সোহরাব হোসেন হাওলাদার, সরকারি নাজিম উদ্দিন কলেজের সাবেক ভিপি সরোয়ার হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব ওয়াহিদুজ্জামান খান অহিদ, মৎস্যজীবী দলের সাইম খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম