Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি সম্পূর্ণ বন্ধ

Bangla FMbyBangla FM
৩:৫২ pm ২৮, জুন ২০২৫
in সারাদেশ
A A
0


মোঃ জালাল উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ:
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা শাটডাউন কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

শনিবার (২৮ জুন) দুপুর পর্যন্ত ভারত থেকে কোনো আমদানিকৃত পণ্য বন্দরে প্রবেশ করেনি এবং বাংলাদেশ থেকেও কোনো রপ্তানি পণ্য পাঠানো হয়নি।

সোনামসজিদ কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বন্দর এলাকায় শুল্ক আদায়সহ কাস্টমসের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে বন্দরে অন্তত ছয়টি রপ্তানিমুখী ট্রাক আটকে আছে।

সোনামসজিদ কাস্টমসের সহকারী কমিশনার আরিফুল ইসলাম বলেন, “আজ সারা দিন শাটডাউন কর্মসূচি চলবে। সন্ধ্যার দিকে কেন্দ্র থেকে নতুন কোনো নির্দেশনা এলে সে অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

এদিকে বন্দরের পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম জানান, শাটডাউনের কারণে বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। ভারতের মহদিপুর স্থলবন্দরেও শতাধিক আমদানিবাহী ট্রাক আটকে আছে বলে তিনি জানান।

এই শাটডাউন কর্মসূচি স্থলবন্দরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী, ট্রান্সপোর্ট শ্রমিক ও আমদানি-রপ্তানি কার্যক্রমে জড়িতদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম