Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মানিকগঞ্জে কবর খুঁড়ে ৫টি কঙ্কাল নিয়ে গেল দুর্বৃত্তরা

Taslima TanishabyTaslima Tanisha
৫:০৩ pm ০২, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, সারাদেশ
A A
0

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কেন্দ্রীয় কবরস্থান থেকে কবর খুঁড়ে পাঁচটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ধানকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল বউফ।

স্থানীয় সূত্র জানায়, ধানকোড়া গ্রামের রাকীব হোসেন (১৩) ও মাসুদ রানা (১৪) কবরস্থানের পাশে পেয়ারা তুলতে গিয়ে কয়েকটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। বিষয়টি তারা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষককে জানান। পরে শিক্ষক ও এলাকাবাসী গিয়ে দেখতে পান খোঁড়া কবরে রাখা কঙ্কালগুলো নেই।

চুরি হওয়া পাঁচটি কবরেই চার থেকে সাত মাস আগে মরদেহ দাফন করা হয়েছিল। স্বজনরা জানান, কবরগুলো রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে খুঁড়ে কঙ্কালগুলো তুলে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ও উদ্বেগ দেখা দেয়। অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে ঘটনায় জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ধানকোড়া গ্রামের বাসিন্দা মো. আল-মামুন বলেন,
“গত কয়েক মাসের মধ্যে যেসব মানুষকে দাফন করা হয়েছিল, সেসব কবর থেকেই কঙ্কাল তুলে নেয়া হয়েছে। বিষয়টি আমাদের সবাইকে আতঙ্কিত করেছে।”

এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি এ আর এম আল-মামুন জানান,
“স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিকভাবে পাঁচটি কঙ্কাল চুরির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম