Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেরপুর নকলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালু

Bangla FMbyBangla FM
৯:২৮ pm ১৭, নভেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

লাল মোঃ শাহজাহান কিবরিয়া, শেরপুর:

শেরপুরের নকলায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ফিডিং কর্মসূচির আওতায় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে শিক্ষার্থীর মাঝে ‘মিড ডে মিল’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (১৭ নভেম্বর) সকালে নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘মিড ডে মিল’ বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মুহাম্মদ ফখরুল আলম-এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুজ্জামান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রোমান হাসান, ইউআরসি ইন্সট্রাক্টর শাহিনুর সিদ্দিকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল নাহিদ ও রুজিনা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক লূৎফর রহমান উজ্জলসহ নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণমাধ্যকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ফখরুল আলম জানান, উদ্বোধনের দিন তাঁর বিদ্যালয়ের ৫৬৮ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ৪৭২ জনের মাঝে ইউএইচটি দুধের প্যাকেট বিতরণ কার হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ফিডিং কর্মসূচির আওতায় উপজেলার ১১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে শিক্ষার্থীর মাঝে ‘মিড ডে মিল’ বিতরণ কার্যক্রম একযুগে শুরু হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে পাঠদানের দিন উপস্থিত শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার হিসেবে একটি করে বনরুটি, ইউএইচটি দুধ, ফরটিফাইড বিস্কুট, সপ্তাহে ২দিন সেদ্ধ ডিম ও দেশীয় মৌসুমি ফল বা কলা সরবরাহ করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম