Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বার্সেলোনা ক্লাব নির্বাচনে অংশ নিতে পারেন মেসি

Taslima TanishabyTaslima Tanisha
১:২৩ pm ১০, সেপ্টেম্বর ২০২৫
in Lead News, খেলাধুলা
A A
0

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি খেলোয়াড়ি ক্যারিয়ারের শেষ পর্যায়ে পৌঁছালেও এবার মাঠের বাইরে নতুন ভূমিকায় আলোচনায় এসেছেন। স্প্যানিশ গণমাধ্যমের দাবি, আসন্ন বার্সেলোনা প্রেসিডেন্ট নির্বাচনে কোনো না কোনোভাবে যুক্ত হতে পারেন মেসি।

আগামী বছর অনুষ্ঠিত হবে বার্সেলোনার নির্বাচন। বর্তমান সভাপতি হোয়ান লাপোর্তা আবারও প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। তবে মেসির সম্পৃক্ততা লাপোর্তার জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। কারণ, লাপোর্তার সঙ্গে মেসির সম্পর্ক দীর্ঘদিন ধরেই তিক্ত।

২০২১ সালের নির্বাচনে জয়ী হয়ে লাপোর্তা প্রতিশ্রুতি দিয়েছিলেন মেসিকে ক্লাবে রাখবেন। কিন্তু আর্থিক সংকটের অজুহাতে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হন। ফলস্বরূপ, মেসি পিএসজিতে যোগ দেন। মেসির পরিবার বিষয়টিকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবেই দেখেছিল।

স্প্যানিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মেসির সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তবে লাপোর্তার পক্ষ থেকে নয়। যদি তিনি অন্য কোনো প্রার্থীকে সমর্থন করেন, তাহলে নির্বাচনী ফলাফলে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

লাপোর্তার বিপক্ষে এবার প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন ভিক্টর ফন্ট এবং জোয়ান কামপ্রুবি। যদিও সাম্প্রতিক ডাবল জয়ে লাপোর্তার অবস্থান মজবুত হয়েছে, তবুও মেসির মতো একজন কিংবদন্তি যদি বিপক্ষে অবস্থান নেন, তাহলে তার জয় কঠিন হয়ে পড়বে।

এখন দেখার বিষয়—মেসি সরাসরি নির্বাচনী লড়াইয়ে নামবেন, নাকি নিরপেক্ষ থাকবেন। বার্সা সমর্থকদের দৃষ্টি ইতিমধ্যেই এই সম্ভাবনার দিকেই নিবদ্ধ।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম