বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন। এবার তার ঘর আলো করে এসেছে এক কন্যা সন্তান।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মিরাজ জানিয়েছেন, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন।মিরাজ পোস্টে লিখেছেন, “আলহামদুলিল্লাহ। সর্বশক্তিমান আল্লাহর অশেষ রহমতে আজ দুপুরে আমাদের কন্যা সন্তানের জন্ম হয়েছে। মা ও মেয়ে দুজনেই ভালো আছে। আমাদের নবজাতকের জন্য সবার কাছে দোয়া চাই।
স্ত্রীর পাশে থাকার জন্য মিরাজ জাতীয় দল থেকে ছুটি নিয়েছিলেন। এশিয়া কাপের প্রাথমিক দলে নাম থাকলেও নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে তিনি বিসিবিকে জানান, পারিবারিক কারণে তিনি খেলতে পারবেন না। বিসিবিও তার আবেদন মঞ্জুর করে।
ফলে নেদারল্যান্ডস সিরিজের দলে রাখা হয়নি ওয়ানডে অধিনায়ক মিরাজকে। যদিও তিনি নির্বাচকদের জানিয়ে রেখেছিলেন—এশিয়া কাপে সুযোগ পেলে তিনি মাঠে নামতে প্রস্তুত। তবে শেষ পর্যন্ত নির্বাচকরা তাকে ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের দলে রাখেননি।

