Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আল্লাহ আমার ভাইকে বাঁচাইয়া রাখো—হাসনাত আবদুল্লাহ

Taslima TanishabyTaslima Tanisha
৪:১০ pm ১২, ডিসেম্বর ২০২৫
in Lead News, রাজনীতি
A A
0

ওসমান হাদির সুস্থতা কামনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন— “আল্লাহ আমার ভাইকে বাঁচাইয়া রাখো।”

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ৩৫ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের এসআই মো. সেলিম জানান, হাদির মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছিল। তিনি বলেন, “মাথা লক্ষ্য করেই গুলি করা হয়েছে বলে ধারণা করছি। বর্তমানে তাকে জরুরি বিভাগের ওসেক ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

ঢামেক হাসপাতালে আনার পর প্রাথমিক তথ্য জানতে চাইলে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, “বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন এমন খবর পেয়েছি। বিষয়টি এখনো নিশ্চিত নই। আমাদের টিম ঘটনাস্থলে গেছে, তারা নিশ্চিত করলে বিস্তারিত জানানো হবে।”

ওসমান হাদিকে হাসপাতালে নিয়ে আসা সঙ্গী মিসবাহ জানান, জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট এলাকায় রিকশায় যাওয়ার সময় দুই মোটরসাইকেল আরোহী কাছে এসে গুলি চালায়। গুলিটি হাদির বাম কানের নিচে লাগে। পরে রিকশাযোগে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে আনা হয়।

মিসবাহ আরও জানান, চিকিৎসকেরা বলেছেন—হাদির শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।

গত নভেম্বর মাসে দেশি-বিদেশি বিভিন্ন নম্বর থেকে হত্যার হুমকি পেয়েছিলেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন ওসমান হাদি। ১৪ নভেম্বর দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন—তাকে হত্যা, বাড়িতে আগুন দেওয়া এবং তার পরিবারের নারী সদস্যদের ওপর সহিংসতার হুমকি দেওয়া হয়েছিল।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম