Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, বিগ ব্যাশের প্লেঅফে হোবার্ট হারিকেন্স

Taslima TanishabyTaslima Tanisha
৩:৪৩ pm ১১, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, খেলাধুলা
A A
0

বিগ ব্যাশ লিগে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেল হোবার্ট হারিকেন্স। বৃষ্টিবিঘ্নিত ম্যাচের ফলেই চলতি আসরে প্রথম দল হিসেবে প্লেঅফ নিশ্চিত করেছে রিশাদ হোসেনের দল। পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক ও কার্যকর বোলিংয়ে দলের এই সাফল্যে বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন।

রোববার (১১ জানুয়ারি) সিডনি সিক্সার্সের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করে হোবার্ট হারিকেন্স।

সিডনির মাঠে নির্ধারিত সময়েই ম্যাচ শুরু হয়। টস জিতে স্বাগতিক সিডনি সিক্সার্স ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং ৫ ওভার খেলে। বাংলাদেশ সময় রাত ৯টা ৫ মিনিটে খেলা শুরু হলেও হঠাৎ বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর পরিস্থিতির উন্নতি না হওয়ায় আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।

এই পরিত্যক্ত ম্যাচে পাওয়া এক পয়েন্টসহ ৯ ম্যাচ শেষে হোবার্ট হারিকেন্সের পয়েন্ট দাঁড়ায় ১৩। ফলে পয়েন্ট টেবিলের ৫ থেকে ৮ নম্বরে থাকা কোনো দলের পক্ষেই হোবার্টকে টপকে যাওয়া সম্ভব নয়। পাঁচ নম্বরে থাকা ব্রিসবেন হিট বর্তমানে ৮ পয়েন্টে রয়েছে; বাকি দুই ম্যাচ জিতলেও তারা সর্বোচ্চ ১২ পয়েন্টে পৌঁছাতে পারবে। একইভাবে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগাদস-এর পক্ষেও সর্বোচ্চ ১২ পয়েন্ট অর্জন সম্ভব। এমনকি পরবর্তী ম্যাচে ব্রিসবেন হিটকে হারাতে পারলে টেবিল টপার হওয়ার সম্ভাবনাও রয়েছে হোবার্ট হারিকেন্সের।

হোবার্টের এই সাফল্যের পেছনে সবচেয়ে আলোচিত নাম রিশাদ হোসেন। দলের হয়ে তিনি এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি। শুধু তাই নয়, এবারের বিগ ব্যাশে সব স্পিনারের মধ্যে সর্বোচ্চ উইকেট নেওয়া বোলারও তিনি। ২০.৮১ গড় ও ৭.৬৩ ইকোনমিতে এখন পর্যন্ত ১১ উইকেট নিয়েছেন রিশাদ। টুর্নামেন্টে হোবার্টের প্রতিটি ম্যাচেই একাদশে ছিলেন তিনি, যা দলে তার গুরুত্ব স্পষ্ট করে।

বিগ ব্যাশে অভিষেকের আগেই হোবার্ট হারিকেন্সের আস্থা পেয়েছিলেন রিশাদ। দলটির হাই পারফরম্যান্স ইউনিটের জেনারেল ম্যানেজার স্যালিয়ান ব্রিগস জানিয়েছেন, রিশাদকে দলে নেওয়ার পেছনে বড় ভূমিকা ছিল অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংয়ের। টি-টোয়েন্টি বিশ্বকাপে রিশাদের আগ্রাসী বোলিং ও উইকেট নেওয়ার সামর্থ্য পন্টিংকে মুগ্ধ করেছিল।

পারফরম্যান্স দিয়েও সতীর্থদের প্রশংসা কুড়াচ্ছেন রিশাদ। গত ২৭ ডিসেম্বর সতীর্থ টিম ডেভিড বলেন,
“প্রথমবার অস্ট্রেলিয়ায় খেলতে এসে রিশাদ যেভাবে পারফর্ম করছে, তা দারুণ। ছোট সোজা বাউন্ডারিতেও আপনি নিশ্চিন্তে তার হাতে বল তুলে দিতে পারেন। সে খুব বিচক্ষণ এবং তার মধ্যে বিশেষ কিছু আছে।”

উল্লেখ্য, বিগ ব্যাশ লিগে রিশাদের আগে বাংলাদেশ থেকে একমাত্র খেলোয়াড় হিসেবে অংশ নিয়েছিলেন সাকিব আল হাসান। ২০১৩–১৪ ও ২০১৪–১৫ মৌসুমে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগাদসের হয়ে সাকিব ৬ ম্যাচে নিয়েছিলেন ৯ উইকেট। উইকেটশিকারের হিসেবে এবার তাকে ছাড়িয়ে গেলেন রিশাদ হোসেন।

Tags: খেলাধুলাবাংলাদেশের লেগবিগ ব্যাশ লিগস্পিনার রিশাদ হোসেনহোবার্ট হারিকেন্স
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম