Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হংকংয়ে বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুন, ৪ জন নিহত

Taslima TanishabyTaslima Tanisha
৬:০৩ pm ২৬, নভেম্বর ২০২৫
in Lead News, বিশ্ব
A A
0

চীনের হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো এলাকায় অবস্থিত ওয়াং ফুক কোর্ট হাউজিং এস্টেটে একাধিক বহুতল ভবনে ভয়াবহ আগুনে কমপক্ষে চারজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। আগুন নেভানোর চেষ্টা চালানোর সময় একজন অগ্নিনির্বাপক কর্মীসহ তিনজন দমকলকর্মী আহত হন।

ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে মোট আটটি ব্লক এবং ১,৯০০-এর বেশি ফ্ল্যাট রয়েছে। হংকং ফ্রি প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর, আর একজনের অবস্থার উন্নতি লক্ষ্য করা গেছে। সরকারি সম্প্রচারমাধ্যম আরটিএইচ পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে, আগুনে দগ্ধ ভবনগুলোর ভিতরে এখনো কয়েকজন আটকা রয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, বিকেলের দিকে তাই পো এলাকায় বাঁশের ভারা দিয়ে তৈরি বহুতল ভবনগুলোতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তিনটি আবাসিক ব্লকে আগুন ছড়িয়ে যাওয়ার পর দমকলকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ৩১ তলা টাওয়ারগুলোতে আগুন ছড়িয়ে যাওয়ায় ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মীরাও আহত হয়েছেন।

ঘটনার সময় নিকটবর্তী ওভারহেড ওয়াকওয়েতে বহু মানুষ ভবনগুলো থেকে উঠা ঘন ধোঁয়া উদ্বিগ্ন দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিলেন। কিছু ভবনের বাইরের অংশ বাঁশের ভারা দিয়ে আচ্ছাদিত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যা উদ্ধারকার্য আরও জটিল করে তোলে।

রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কমপ্লেক্সের নিচের রাস্তায় অসংখ্য দমকল গাড়ি ও অ্যাম্বুলেন্স মোতায়েন ছিল। উদ্ধারকর্মীরা একাধিক দিক থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি ভবন পুরোপুরি আগুনে গ্রাস হওয়া সময় আকাশভর্তি ঘন ধোঁয়া উঠছে, এবং দমকলকর্মীরা নিরলসভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন।

এদিকে, ভবনের ভেতরে আটকা পড়া মানুষদের নিরাপদে বের করার পাশাপাশি আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার অভিযান এখনও অব্যাহত রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম