আলিফ আল সুফিয়ান রঙ্গন
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ) এবং দেশের প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান ডুবোটেক ডিজিটাল লিমিটেড (ডিডিএল) সামুদ্রিক খাতে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি উন্নয়নকে এগিয়ে নিতে এক কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে।
ডুবোটেক ডিজিটাল লিমিটেড একটি বাংলাদেশি প্রযুক্তি কোম্পানি, যারা পানির নিচের রোবট, রিমোটলি অপারেটেড ভেহিকল (ROV), আন্ডারওয়াটার সেন্সর ও স্বয়ংক্রিয় সামুদ্রিক যন্ত্রপাতি তৈরি ও গবেষণার কাজ করে। তারা বাংলাদেশের নীল অর্থনীতিকে আরও উন্নত ও আধুনিক করতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে কাজ করছে।
এই অংশীদারিত্বের মাধ্যমে বিএমইউ ও ডিডিএল একসাথে ROV এবং স্বয়ংক্রিয় রোবট তৈরি করছে, যা শিক্ষার্থীদের হাতে-কলমে শেখার সুযোগ দেবে এবং সামুদ্রিক খাতে নতুন গবেষণার পথ খুলে দেবে।
বিএমইউ ও ডুবোটেকের এই পারস্পরিক সহযোগিতা বাংলাদেশের সামুদ্রিক প্রযুক্তি, উদ্ভাবন ও নীল অর্থনীতির টেকসই উন্নয়নে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

