দু’বছর আগে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর চিত্রনায়িকা মাহিয়া মাহির ব্যক্তিগত জীবন নিয়ে বিনোদন জগতে ছিল নানা জল্পনা। তার স্বামী রাকিব সরকারের সঙ্গে সম্পর্ক কেমন চলছে, তা নিয়ে ভক্তদের কৌতূহল ছিল বিরাজমান।
শনিবার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহিয়া মাহি আবারও বিয়ের পোস্ট দিয়েছেন। এই পোস্ট দেওয়ার পরই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতি শুভেচ্ছা জানাতে শুরু করেন। পোস্টের কমেন্ট বক্স ভালোবাসা ও অভিনন্দনের বার্তায় ভরে যায়।
একজন নেটিজেন লিখেছেন, “আলহামদুলিল্লাহ অভিনন্দন প্রিয়ভাই, আপনাদের জন্য শুভকামনা। সৃষ্টিকর্তা আপনাদের সবসময় ভালো রাখুক।” অন্য একজন লিখেছেন, “রাকিব সরকার ভাই, মাহিয়া মাহি ভাবি, আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল।”

