বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম (বামাশিকফো), লালমনিরহাট সদর উপজেলার মানব
বন্ধন।
একতা প্রচেষ্টা সফলতা এই শ্লোগানে বুধবার ১৫ অক্টোবর ২০২৫ খ্রি. লালমনিরহাটের মিশন মোড়ে
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম (বামাশিকফো), লালমনিরহাট সদর উপজেলা, মানব বন্ধন
করেন ও বিক্ষোভ সমাবেশ করেন।
মানব বন্ধনে বক্তরা শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ২০%
বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন
জারির দাবি করেন। শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে বক্তরা বক্তব্য রাখেন।

